মিরপুরে ওয়ালটন মোবাইলের নতুন ব্র্যান্ড শপ ‘মোবাইল নীড়’

৭ মে, ২০২৩ ০১:৪০  

‘মোবাইল নীড়’ নামে রাজধানী ঢাকার মিরপুর-১০ এ মোবাইলের নতুন স্মার্ট পয়েন্ট খুলেছে বাংলাদেশের অন্যতম প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন। রোকেয়া স্মরণীর মাতবর ম্যানশনে চালু হওয়া এই এক্সক্লুসিভ ব্র্যান্ড শপে পাওয়া যাচ্ছে ওয়ালটনের সব মডেলের স্মার্ট ও ফিচার ফোন এবং এক্সেসরিজ।

এ নিয়ে ওয়ালটন মোবাইলের হেড অব বিজনেস ইন্টেলিজেন্স রেজাউল হাসান জানিয়েছেন, মোবাইল ফোনের সার্ভিস নিশ্চিতে ওয়ালটন ডিজি-টেকের সার্বিক ব্যবস্থাপনায় রাজধানীর লক্ষ্মীবাজারে নগর সিদ্দিকী প্লাজায় দেশের প্রথম ওয়ালটন মোবাইল টাচ পয়েন্ট উদ্বোধন করা হয়। এরপর থেকে ক্রেতাদের সুবিধা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এভাবে বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে সার্ভিস পয়েন্টও খোলা হচ্ছে।

ওয়ালটন মোবাইলের ফার্স্ট সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়াহিদুজ্জামান জানান, ক্রেতার চাহিদা অনুযায়ী বিজনেস এক্সপানশনের অংশ হিসেবে স্মার্ট পয়েন্ট চালু করছে ওয়ালটন মোবাইল। এসব স্মার্ট পয়েন্টে ফিচার ও স্মার্টফোনসহ মোবাইলের যাবতীয় এক্সেসরিজ সহজলভ্য হবে। ক্রেতারা সহজেইে আন্তর্জাতিকমানসম্পন্ন মোবাইল ফোন ও এক্সেসরিজ হাতের নাগালে পাবেন।